| ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি May 29, 2026, 3:13 am
Title :
ময়মনসিংহে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুভ উদ্বোধন করেছেন এমপি ওয়াহাব আকন্দ “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া শিল্পী সমিতির সদস্য হলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা আলমগীর নিয়ামতি ইউনিয়নের সোহেল ফরাজীর জনগণের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর হামলা: থানায় এজাহার, প্রতিবাদ ইউনাইটেড প্রেসক্লাবের আলোচনার শীর্ষে সময়ের জনপ্রিয় অভিনেতা আবরার এশাল ‘সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ সেরা সংগঠক সম্মানা পেলেন ফারুক হোসেন মজুমদার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক, ত্যাগী ও সংগ্রামী ছাত্রনেতা সোহেল। তার এই অর্জনে রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

বাকেরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূলের পছন্দ অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
  • 67 Time View

মোঃ মিনহাজুল ইসলাম (সুজন) বাকেরগঞ্জ বরিশাল

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে আগামীর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাকর্মীদের মাঝে প্রার্থী নির্বাচন নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

দলীয় সূত্র ও তৃণমূল পর্যায়ের অনুসন্ধানে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নেতাকর্মীরা নিজেদের পছন্দের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সাবেক যুগ্ম আহবায়ক বাকেরগঞ্জ উপজেলা বিএনপি, সাবেক ছাত্র নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,প্রথিস্ঠাতা অধ্যক্ষ পূর্বাইল কমার্স কলেজ গাজীপুর, সভাপতি গারুড়িয়া মধ্যমিক বিদ্যালয়, অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূলের পছন্দের প্রার্থী হিসেবে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন।

দলীয় নেতা-কর্মীদের মতে, অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। ছাত্রজীবনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন। পরবর্তীতে তিনি তার সততা, ন্যায়, নিষ্ঠা, কর্মদক্ষতা ও শ্রম দিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করে রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করেন। জীবন ও জীবিকার তাগিদে তিনি বিভিন্ন সময় চাকুরী করলেও তার হৃদয়ে ছিল জাতীয়তাবাদী প্রতিশ্রুতি ও ভালবাসা।

২০১৪ সালের তৎকালীন ফ্যাসিবাদী শক্তিকে তোয়াক্কা না করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করেন এবং বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম চুন্নুর সাথে মাত্র দুই ঘন্টার সুস্ঠ ভোট যুদ্ধে তিনি ১৮ হাজার ভোট পেয়ে জয়লাভ করার দারপ্রান্তে যান, পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোট বর্জন করলে তিনি একত্বতা প্রকাশ করেন,

রাজনৈতিক জীবনে তিনি বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বারঘড়িয়া মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা ক্ষেত্রেও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। তিনি দীর্ঘদিন গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়ার কারণে আওয়ামী লীগ সরকারের সময় ব্যক্তি জীবনে নানা রকম হয়রানির শিকার হন। ওই সময় তিনি কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও বিএনপির সক্রিয় রাজনীতিতে অবিচল থেকেছেন।

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আবুল হোসেন খানের “দপ্তর (নির্বাচন পরিচালনা ও সমন্বয়) কমিটি “-র আহ্বায়ক এর দায়িত্ব পালন করেন। বাকেরগঞ্জ এর মাননীয় সাংসদ জনাব আবুল হোসেন খানের আস্থাভাজন হিসেবেও তিনি সর্বোজন গৃহীত।

দলীয় নেতারা জানান, ১/১১-পরবর্তী রাজনৈতিক অস্থিরতার সময়েও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং সকল দুঃসময় তাকে পাসে পাওয়া যায়,
যে কারনেই বাকেরগঞ্জ উপজেলার সকল অঙ্গ সংগঠন সহ তৃনমুল পর্যায়ের নেতা কর্মি ও সমর্থকরাও অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ কে উপজেলা চেয়ারম্যান হিসেবে পেতে চায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category