| ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি August 31, 2026, 10:29 pm
Title :
লক্ষীপুরে মসজিদের অজুখানায় সাংবাদিককে হামলা ও হত্যার হুমকি, আক্তার মেম্বারের অত্যাচারে মান্দারীবাসী অতিষ্ঠ” বাকেরগঞ্জে ‘ধরা ছোঁয়ার বাইরে’ আওয়ামী লীগের দোসর আলমগীর, গোপনে কার্যক্রম চালানোর অভিযোগ ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

বাকেরগঞ্জ উপজেলায় হাত বাড়ালেই মিলছে মাদক ও ক্যাসিনো জুয়ায় আসক্ত

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ৭, ২০২৫
  • 384 Time View

সোহেল রানা

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় মাদক ও ক্যাসিনো জুয়ায় আসক্ত স্কুল কলেজের শিক্ষার্থী সহ সকল শ্রেনী পেশার মানুষ। ধ্বংসের পথে শিক্ষার্থী তরুন প্রজন্মের নেতৃত্ব ও যুবসমাজ সহ দিনমজুর চাকুরিজীবী মানুষগুলো।

বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিটি বাজারের অলিগলি চায়ের দোকান সহ তরুণ ও যুবকদের পকেটে হাত বাড়ালেই মিলছে মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা। নেশায় আসক্ত একশ্রেনীর তরুণ শিক্ষার্থী ও বেকার যুবকদের দিয়ে বিভিন্ন কৌশলে মাদকের রমরমা বানিজ্য পরিচালনা করা হচ্ছে।

বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে হঠাৎ বড়লোক হওয়ার স্বপ্নে ভদ্রবেশী মুখোশের আড়ালে বড় বড় মাদক কারবারির সংখ্যা দিনদিন বেড়েই চলেছে।

বাকেরগঞ্জে বিভিন্ন আইন শৃঙ্খলার মিটিং ও বাসস্ট্যান্ডে সচেতন নাগরিক সমাজের মানববন্ধনে মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার কথা বললেও। বাস্তবে কোনো প্রকার অভিযান নেই বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের। এভাবে চলতে থাকলে বাকেরগঞ্জের প্রতিটি ঘরে ঘরে মাদক কারবারির সংখ্যা দিনদিন বেড়ে যাবে।

বাকেরগঞ্জ থানা পুলিশের কাছে সচেতন মহলের বিশেষ অনুরোধ, মাদকের ছোবল থেকে যুবসমাজ ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষকে রক্ষা করার স্বার্থে। অতি দ্রুত মাদক বিরোধী কঠোর অভিযান পরিচালনা করা উচিত।

#ক্যাসিনো_জুয়া বাকেরগঞ্জ উপজেলার তরুণ যুবক ও বৃদ্ধা শিক্ষিত এবং দিনমজুর সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষের মোবাইল চেকিং করলে দেখা যাবে অনলাইন ক্যাসিনো জুয়ার সাথে জড়িত। অনলাইন ক্যাসিনো জুয়ায় আসক্ত হয়ে বিভিন্ন পরিবারের অভাব অনাটন ও ঝগড়া বিবাদ হাতাহাতি দিনদিন বেড়েই চলেছে। ক্যাসিনো জুয়া ও মাদক সেবনের টাকা যোগাতে দিনদিন চুরি ডাকাতি চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে সমাজের একশ্রেনীর মানুষ। বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন অপরাধ দমনের প্রধান মিশন হওয়া উচিত মাদক বিরোধী অভিযান ও ক্যাসিনো জুয়ার সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, মাদক ব্যবসায়ি ও ক্যাসিনো জুয়ার সাথে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে কঠোর নজরদারি চলছে। অতিদ্রুত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। মাদক ও অনলাইন জুয়া নির্মূল করার লক্ষ্যে বাকেরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category