| ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি November 17, 2026, 11:15 pm
Title :
আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের সময় হামলায় আহত পোশাক শ্রমিকের মৃত্যু লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান গুলশান-বনানীতে স্পা ও সীসা লাউঞ্জের আড়ালে নানা অনিয়মের অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, নারী গ্রেপ্তার নরসিংদীতে পর্ণো ভিডিও তৈরীর মূল হোতা আটক। ময়মনসিংহ সেটেলমেন্ট কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ: সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি কুড়িগ্রামে ডিসি ফুড সহ ৪ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা ফেসবুক লাইভে সরকারের সমালোচনার অভিযোগ : ময়মনসিংহের সেই নারীকে গ্রেপ্তার দেখাল পুলিশ

বাকেরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লোকমান ডাকুয়া চাঁদাবাজি ও বিস্ফোরক আইন মামলায় গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫
  • 379 Time View
২২৬

খান মেহেদী :- বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লোকমান হোসেন ডাকুয়া বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত করিম ডাকুয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে লোকমান হোসেন ডাকুয়াসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়ামতি ইউনিয়নের খাস মহেশপুর গ্রামের ব্যবসায়ী মো. নজরুল ইসলামের কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময়ে তাকে ভয় ভীতি দেখানো হয়।

গত বছর ৭ জুলাই লোকমান হোসেন ডাকুয়াসহ, আওয়ামী লীগের অর্ধশত লোকজন উপস্থিত হয়ে নজরুল ইসলামের পথরোধ করে। পরে দেশীয় অস্ত্র নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নজরুল ইসলাম কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা হিসেবে নিয়ে যায়। এ ঘটনায় আওয়ামী লীগের ২৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০/৩৫ জনের বিরুদ্ধে চলতি বছরের ১২ জুন নজরুল ইসলাম মামলা করেন।

বাকেরগঞ্জ থানা ওসি আবুল কালাম আজাদ বলেন, নিয়ামতি ইউনিয়নের নজরুল ইসলাম নামে এক ব্যক্তি বিস্ফোরক আইনে মামলা করেন। ওই মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া এজাহারভুক্ত আসামি ছিলেন। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category