| ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১০ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি November 20, 2026, 1:29 am
Title :
কিশোরগঞ্জে মাঠ পর্যায়ে এসডিজি কার্যক্রম বাস্তবায়ন ও স্থানীয়করণ ত্বরান্বিতকরণের লক্ষ্যে কর্মশালা তুরাগে ডিবির অভিযানে আটক আওয়ামী লীগ নেত্রী গোপালগঞ্জে ডাকসু নেতা মোসাদ্দেকের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর! আরও এগিয়েছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ বাতাসের গতিবেগ উঠছে ১১৭ কিলোমিটার পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপির বিক্ষোভ মিছিল বাগেরহাট জেলা বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়ায় নারী অফিস সহকারীকে শ্লীলতাহানি ও গণধর্ষণের হুমকি! আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের সময় হামলায় আহত পোশাক শ্রমিকের মৃত্যু লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাগেরহাট জেলা বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা

সহ-সম্পাদক ও প্রকাশক
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
  • 20 Time View
৪১

বাগেরহাট প্রতিনিধি

 

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল হক ফরাজিকে ‘তুলে’ নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় সঙ্গে থাকা তার গাড়িচালক হাসান ও বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েনকে মারধর করে ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার গাড়িচালক ও আরেক বিএনপি নেতা নিরাপদ আছেন বলে জানা গেছে। অপহরণের শিকার মনিরুল হক ফরাজির সঙ্গে থাকা বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন জানান, তারা একটি ব্যক্তিগত গাড়িতে করে ঢাকা থেকে বাগেরহাটে আসছিলেন। পথে কয়েকটি স্থানে সড়কের ওপর গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

বাধা পেরিয়ে ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে অস্ত্রধারী একটি দল তাদের গাড়ির গতিরোধ করে। একপর্যায়ে হামলাকারীরা গাড়ি ভাঙচুর করে এবং তাদের কাছে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে মুঠোফোন ও মানিব্যাগ তল্লাশি করে তাদের মারধর করা হয়।

শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন আরো জাানান, একপর্যায়ে তাকে ও গাড়িচালক হাসানকে ছেড়ে দেওয়া হলেও মনিরুল হক ফরাজিকে আটকে রাখে হামলাকারীরা।

মনিরুলের মুঠোফোনে প্রধানমন্ত্রীর ছবিসহ দলীয় কার্যক্রমের ছবি দেখতে পেয়ে হামলাকারীরা তাকে লক্ষ্য করে বিএনপি, বিএনপি বলে চিৎকার করতে থাকে। পরে তাকে ধরে নিয়ে যায়। প্রাণ বাঁচাতে তারা দুজন গাড়ি ফেলে সেখান থেকে চলে আসেন।

বাগেরহাট জেলা বিএনপির সূত্রে জানা যায়, বিএনপি নেতা ময়েন বর্তমানে মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে রয়েছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরেও ফোন করে অভিযোগ করা হয়েছে। মনিরুল হক ফরাজিকে উদ্ধারে দলীয়ভাবেও চেষ্টা চলছে। একটি সূত্রের মাধ্যমে গাড়িটি সড়কের পাশে পড়ে থাকার খবরপাওয়া গেছে।

 

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, ময়েন আমাকে মনিরুল হক ফরাজিকে অপহরণের বিষয়টি জানিয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে তুলে নিয়ে গেছেন। তাকে উদ্ধারে প্রশাসনের পাশাপাশি দলীয়ভাবে চেষ্টা চলছে এবং বিষয়টি সবাইকে জানানো হয়েছে।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। নিখোঁজ মনিরুল হক ফরাজীকে উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category