| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 20, 2026, 11:33 am
Title :
শিক্ষার্থীকেন্দ্রিক গবেষণানির্ভর শিক্ষাঙ্গন গড়াই প্রধান লক্ষ্য:—অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে। যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন মাদকবিরোধী অভিযানে যশোরে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ যশোর শার্শায় ফেনসিডিল মামলায় পাকশিয়ার স্বামী-স্ত্রীর যাবজ্জীবন এতিম শিশুদের স্বপ্নের ঠিকানা বৈদ্যপাশায়, দারুল আরকামে শিক্ষার আলোয় বদলাচ্ছে এতিম শিশুদের জীবন! দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না। চুরি ডাকাতির ভয়ে ঘুম নেই সাধারণ মানুষের অথচ পুলিশ ঠিকয় ঘুমায়

বান্দরবানে বিজয় দিবস উপলক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ১৬, ২০২৪
  • 364 Time View
৮৪

মুহাম্মদ এমরান
বান্দরবান:- মহান বিজয় দিবস ২০২৪ ইং উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪ইং) বান্দরবান গোরস্থান জামে মসজিদে মাগরিবের নামাজের পরে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান এর ছাত্র প্রতিনিধি আসিফ ইকবাল, হাবিব আল মাহমুদ, আব্দুল্লাহ মাওয়াজ সানিম।

এসময় বক্তারা বলেন, আমাদের মহান স্বাধীনতাকে প্রকৃতভাবে অর্থবহ করে তুলতে এবং বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ২০২৪ সালে ছাত্র-জনতা বিপ্লবের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। ছাত্র-জনতার অভ্যূত্থানের চেতনা ও আদর্শকে লালন করে আমাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। চব্বিশের অভ্যূত্থানে যেসব ছাত্র-জনতা আত্মত্যাগ করেছে, যারা আহত হয়েছে তাদের এই ত্যাগের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। সবাইকে সঠিকভাবে নিজ নিজ দায়িত্বপালনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশ বিপুল সম্ভাবনার দেশ, ছাত্র-জনতার বিপ্লবের আদর্শে বাংলাদেশ এগিয়ে যাবে।’’

আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎবরণকারী সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category