| ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি May 17, 2026, 11:31 pm
Title :
‘সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ সেরা সংগঠক সম্মানা পেলেন ফারুক হোসেন মজুমদার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক, ত্যাগী ও সংগ্রামী ছাত্রনেতা সোহেল। তার এই অর্জনে রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার জাল সার্টিফিকেটে বয়স বাড়িয়ে চাকরি: বাউফলে দফাদারের বিরুদ্ধে তদন্তে উপজেলা প্রশাসন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলের ১% চাঁদার দাবিতে পিডিকে অবরুদ্ধ করলো ছাত্রদল ঢাকা মহানগর ছাত্রদলের প্রচার সম্পাদক নির্বাচিত হলেন বাকেরগঞ্জের কীর্তি সন্তান মো:ইমরান হাওলাদার! ঢাকা মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন বাকেরগঞ্জ এর কৃতি সন্তান মো: আল মামুন নাহিদ মিথ্যা মামলা ও চার্জশিটে ভুক্তভোগী এশিয়ান টিভির সাংবাদিক ফয়সাল মাহমুদ; তদন্ত কর্মকর্তা এসআই নজমুল মোল্লার ভূমিকা নিয়ে প্রশ্ন কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: ‘এআইয়ের অপব্যবহার ও গুজব রোধে সোচ্চার হতে হবে

ময়মনসিংহের গণমাধ্যমকর্মীদের সাথে রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪
  • 553 Time View

প্রথম বাংলা – ময়মনসিংহ পুলিশ লাইন্স শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে আজ ৯ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টায় ময়মনসিংহে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন নবাগত ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম।

এ ছাড়া সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়,সরকার নিবন্ধিত ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের মুখ্য সমন্বয়ক, দৈনিক মাটি ও মানুষ পত্রিকার নির্বাহী সম্পাদক স্বাধীন চৌধুরী,সাংবাদিক শামসুল আলম খান,সাংবাদিক সাইফুল ইসলাম,সাংবাদিক নজরুল ইসলাম,সাংবাদিক আইয়ুব আলী, সাংবাদিক হোসাইন শাহিদ,সাংবাদিক শিবলী সাদিক খান প্রমুখ।

মতবিনিময় সভায় ডিআইজি বলেন, ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দীর্ঘদিনের পুঞ্জিভূত অসাম্যের ফসল। সময় এসেছে ঘুরে দাঁড়াবার। পুলিশকে জাগিয়ে তুলতে হবে। গণমা ধ্যমকর্মীদের সহযোগিতার হাত বাড়াতে হবে। ঐতিহাসিক দায় আমাদের পূরণ করতে হবে।পুলিশ আর বাদী হয়ে মামলা করবে না। জনগণ বাদী হয়ে মামলা করবে।সত্যতা যাচাই করে ব্যবস্থা নেয়া হবে। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় খেয়াল রাখা হবে।যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিক সমাজ সমাজের প্রয়োজনে যথাযথ দায়িত্ব পালন করবেন- এ প্রত্যাশা করছি।

ডিআইজি সাংবাদিকদের নিশ্চয়তা প্রদান করে বলেন, জনগণের সকল প্রয়োজনে, আশা-আকাঙ্ক্ষা পূরণে সর্বোত চেষ্টা করবো।দেশের বিরাজমান পরিস্থিতিতে পুলিশের ট্রমা কাটিয়ে তুলতে চেষ্টা করছি।খুব শীঘ্র সবকিছু স্বাভাবিক হয়ে যাবে আশা করছি। আমাদের কাজে কোন ব্যত্যয় ঘটলে জানাবেন, আমরা তা শুধরে নিয়ে কাজ করবো। তিনি সাংবাদিক সমাজের প্রতি আহবান জানিয়ে বলেন, কলমের শক্তিকে ইতিবাচকভাবে সর্বোচ্চ ব্যবহার করবেন। বিবেকের দায়বদ্ধতা নিয়ে কাজ করলে সমাজ ও রাষ্ট্র এগিয়ে যাবে। প্রত্যাশার নতুন বাংলাদেশের দিকে তাকিয়ে আছি আমরা সবাই মিলে সে স্বপ্ন পূরণ করার দায়িত্ব নিতে হবে। জেলা পুলিশ সুপার সাংবাদিক ও জনমানুষের সাথে যথাযথভাবে পুলিশের দায়িত্ব পালনের মাধ্যমে ভূমিকা রাখতে বদ্ধপরিকর বলে জানান।

উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ পুলিশের কাছ থেকে স্বচ্ছতা, জবা বদিহিতা, দায়িত্বশীলতা ও মানবিকতা প্রত্যাশা করেন। সাধারণ মানুষ বা কোনো সাংবাদিককে অহেতুক হয়রানি থেকে সতর্কতা অবলম্বন করতে বলেন। পুলিশকে নতুন পুলিশ অর্থাৎ জনবান্ধব পুলিশ হবার আহবান জানান। পুলিশ-সাংবাদিকের নৈতিক ও দায়িত্বশীল সম্পর্ক অটুট রাখার কথা বলেন সাংবাদিক নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category