| ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 9, 2026, 3:24 pm
Title :
লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের ৩ দিনের নির্দেশ ইটভাটার মাটির জোগানে পাহাড় ধ্বংসের অভিযোগ, প্রশাসনের সঙ্গে মনিটরিং টিম মিরপুরে অনুমোদনহীন বেকারি কারখানার বিরুদ্ধে নানা অভিযোগ নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্র ও গ্যাস সংযোগ নিয়ে প্রশ্ন; জরুরি তদন্তের দাবি এলাকাবাসীর পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ। রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্র ও গ্যাস সংযোগ নিয়ে প্রশ্ন; জরুরি তদন্তের দাবি এলাকাবাসীর কোম্পানীগঞ্জের নেশাখোর স্বামী কারাগারে গৃহবধূ আপন ঠিকানায় বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লক্ষীপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করেন পাদ্রী শিবপুর ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো:দুলাল হাওলাদার এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন

শিবিরকে প্রতিটি ক্যাম্পাসে হাজার বার ‘গুপ্ত’ বলার ঘোষণা ছাত্রদল সম্পাদকের

সহ-সম্পাদক ও প্রকাশক খান মেহেদী
  • Update Time : বুধবার, এপ্রিল ২২, ২০২৬
  • 113 Time View
১৮৬

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে দেয়াল লিখনের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত এক বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির হুঁশিয়ারি দিয়ে বলেন, একবার ‘গুপ্ত’ বলাতেই যাদের এত জ্বালা ধরেছে, এখন থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের হাজার হাজার বার ‘গুপ্ত’ বলা হবে। তিনি সাফ জানিয়ে দেন, সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে ছাত্রদল চূড়ান্ত প্রতিরোধ গড়ে তুলবে।

মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি উপাচার্য চত্বর, সূর্যসেন হল, মধুর ক্যান্টিন ও কেন্দ্রীয় মসজিদ হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘শিক্ষা ও সন্ত্রাস একসাথে চলে না’, ‘গুপ্ত রাজনীতির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’ এবং ‘শিবিরের সন্ত্রাস ভেঙে দাও গুঁড়িয়ে দাও’—এমন নানা স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

সমাবেশে নাছির উদ্দীন নাছির বলেন, দেয়ালে কোনো লেখা নিয়ে আপত্তি থাকলে তারা পাল্টা লিখন লিখতে পারত, কিন্তু তার বদলে তারা সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল কর্মীদের ওপর পৈশাচিক হামলা চালিয়েছে। বিশেষ করে চট্টগ্রামের কিছু প্রতিষ্ঠানে সাংগঠনিক অবস্থান ভালো হওয়ার সুবাদে তারা দখলদারিত্ব ও ক্যাডারভিত্তিক রাজনীতি জিইয়ে রেখেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি সতর্ক করে বলেন, ক্যাম্পাসে কোনো ধরনের হামলার পুনরাবৃত্তি ঘটলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের স্বাভাবিকভাবে চলতে দেবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস তার বক্তব্যে বলেন, ছাত্রশিবির সবসময় নেতিবাচক প্রচারণার মাধ্যমে ক্যাম্পাসের স্থিতিশীলতা নষ্ট করতে চায়। তিনি বর্তমান সরকারকে তারেক রহমানের আদর্শিক সরকার হিসেবে উল্লেখ করে বলেন, কোনো ধরনের ষড়যন্ত্রের আভাস পেলে ছাত্রদল বসে থাকবে না। পাশাপাশি তিনি ঘোষণা দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে যদি ছাত্রদলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে গেস্টরুম বা গণরুম কালচারের সম্পৃক্ততা পাওয়া যায়, তবে তিনি নিজেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক নূরে আলম ভূঁইয়া ইমনসহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম সিটি কলেজে গ্রাফিতিতে ‘গুপ্ত’ শব্দ লেখা নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ পালিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category