| ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি March 27, 2026, 7:19 pm
Title :
জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রথমবারের মতো ইয়াংছা-কুমারী সড়কে ডাকাতির ঘটনা ছাড়া ঈদ টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে মনোনয়ন: প্রবাসে উত্থান,দেশে প্রত্যাশার কেন্দ্রবিন্দু মিজান খান বড়িয়া-নন্দপাড়া কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে’র জামাত অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের এখনো আগের কমিটি চলমান “রাজপথের সংগ্রামী তরুণ নেতৃত্ব সাদ্দাম হোসেন খান আপুর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লায়ন নুরুল ইসলাম খান (মাসুদ) স্বপ্নছোঁয়া যুব সংগঠন-এর উদ্যোগে ৫ম বারের মতো ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার! কলমের শক্তিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, মানবসেবায় নিবেদিত এক জীবন — ঈদুল ফিতরে অনুকরণীয় দৃষ্টান্ত! রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

অপহরণের দুই ঘন্টা পর শিশু শিক্ষার্থী উদ্ধার, আটক ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
  • 180 Time View

নিজস্ব প্রতিবেদক গাজীপুর :- অপহরণের দুই ঘণ্টা পর গাজীপুর থেকে অপহৃত এক মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কালনী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার করা হয়।

আটককৃত অপহরণকারী হলো- গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বলদা এলাকার রুহুল আমিনের ছেলে নাঈম হোসেন (১৮)। অপহৃত শিশু শ্রেষ্ঠ হোসেন আরব (৮) একই উপজেলার মারতা এলাকার ও হাবিব জেনারেল হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান হাবিবুর রহমানের ছোট ছেলে।

পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর উত্তর ছায়াবিথী এলাকার মারকাযুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার সামনে থেকে বিকাল তিনটার দিকে অপরনকারীরা শিশু শিক্ষার্থী মোঃ শ্রেষ্ঠ হোসেন আরব’কে অপহরণ করে নিয়ে যায়। পরে এ ঘটনা পুলিশকে জানালে তথ্য প্রযুক্তির সহায়তায় বিকাল দুই ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করা হয়।

এ বিষয়ে সাব-ইন্সপেক্টর ইয়াসিন আরাফাত জানান, জিএমপি সদর থানা জোনের সহকারী কমিশনার মো: দিন-ই-আলমের দিকনির্দেশনা আমি ও এএসআই আব্দুর রশিদসহ সঙ্গীয় ফোর্স বিকাল তিনটায় অপহৃত শিশু দুই ঘন্টা অভিযান চালিয়ে পাঁচটার মধ্যে উদ্ধার ও একজন অপহরণকারীকে আটক করা হয়েছে। আরো অধিকতর তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category