| ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি March 27, 2026, 5:08 pm
Title :
জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রথমবারের মতো ইয়াংছা-কুমারী সড়কে ডাকাতির ঘটনা ছাড়া ঈদ টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে মনোনয়ন: প্রবাসে উত্থান,দেশে প্রত্যাশার কেন্দ্রবিন্দু মিজান খান বড়িয়া-নন্দপাড়া কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে’র জামাত অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের এখনো আগের কমিটি চলমান “রাজপথের সংগ্রামী তরুণ নেতৃত্ব সাদ্দাম হোসেন খান আপুর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লায়ন নুরুল ইসলাম খান (মাসুদ) স্বপ্নছোঁয়া যুব সংগঠন-এর উদ্যোগে ৫ম বারের মতো ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার! কলমের শক্তিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, মানবসেবায় নিবেদিত এক জীবন — ঈদুল ফিতরে অনুকরণীয় দৃষ্টান্ত! রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

জমকালো আয়োজনে অনুরাগের বর্ষবরণ

Reporter Name
  • Update Time : রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
  • 123 Time View

বিনোদন প্রতিবেদক:- জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বর্ষবরণ। আলোচনা, সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাজানো ছিলো বর্ণাঢ্য এই আসর।গতকাল শুক্রবার মাঘের সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন। বর্ষবরণের এই আসরে সংগঠনকে শুভেচ্ছা জানাতে মিলনায়তনে উপস্থিত হন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, কবি এবিএম সোহেল রশিদ চৌধুরী, ঢাকা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শামীম মাহমুদ, কবি ও কথাসাহিত্যিক জমির উদ্দিন মিলন।

সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের মধ্যে সংগঠনকে শুভেচ্ছা জানাতে আসেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান, বেলাল খান, কানিজ সুবর্না, চিত্রনায়ক জয় চৌধুরী প্রমুখ। রুবিনা আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা প্রদান করেন মোস্তফা মতিহার। সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে সংগীত শিল্পী মনির খান, বেলাল খান এবং নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগকে অনুরাগ বর্ষবরণ সম্মাননা ২০২৬ প্রদান করা হয়। আলোচনা ও সম্মাননা প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য তারকা শিল্পীদের পাশাপাশি নৃত্য ও সংগীত পরিবেশন করেন প্রতিশ্রুতিশীল শিল্পীরা। নৃত্যের তালে তালে আর সুরের মূর্চ্ছনায় মাঘের শীতেও উষ্ণতা বয়ে যায় মিলনায়তনে আগত সংস্কৃতি অনুরাগীদের মাঝে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category