| ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি March 28, 2026, 10:12 am
Title :
জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রথমবারের মতো ইয়াংছা-কুমারী সড়কে ডাকাতির ঘটনা ছাড়া ঈদ টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে মনোনয়ন: প্রবাসে উত্থান,দেশে প্রত্যাশার কেন্দ্রবিন্দু মিজান খান বড়িয়া-নন্দপাড়া কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে’র জামাত অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের এখনো আগের কমিটি চলমান “রাজপথের সংগ্রামী তরুণ নেতৃত্ব সাদ্দাম হোসেন খান আপুর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লায়ন নুরুল ইসলাম খান (মাসুদ) স্বপ্নছোঁয়া যুব সংগঠন-এর উদ্যোগে ৫ম বারের মতো ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার! কলমের শক্তিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, মানবসেবায় নিবেদিত এক জীবন — ঈদুল ফিতরে অনুকরণীয় দৃষ্টান্ত! রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

নলছিটিতে নারী ঠিকাদার ভূয়া জন্ম তারিখ ও সার্টিফিকেটে শিক্ষক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ফেল!

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ২৬, ২০২৫
  • 249 Time View

মু: মনিরুজ্জামান মুনির:- ঝালকাঠির নলছিটিতে প্রথম শ্রেণির এক নারী ঠিকাদার ভূয়া জন্ম তারিখ ও সার্টিফিকেট দিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে চাকুরী গ্রহণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এবারের এসএসসি পরীক্ষায় ওই বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ফেল করার পর এ তথ্য সামনে এসেছে। নলছিটি উপজেলার দেলদুয়ার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চুর স্ত্রী লাভলী আক্তার ঝালকাঠি এলজিইডির ” মেসার্স তানভীর এন্টারপ্রাইজ” এর স্বত্বাধিকারী হিসেবে বিগত ১১/০৭/২০১৪ তারিখে এলজিইডি/সিই/ইং/৬১/২০১৪/৩৮৫ এ ঠিকাদার হিসেবে লাইসেন্স গ্রহণ করেন। উক্ত লাভলী আক্তার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের পাওতা মাধ্যমিক বিদ্যালয় থেকে নিয়মিত শিক্ষার্থী হিসেবে যশোর বোর্ড মানবিক শাখা,নিবন্ধন নং-১০১২২১ শিক্ষাবর্ষ-১৯৯১/৯২ রোল নম্বর-ম ১০৯১ এসএসসি পরীক্ষা-১৯৯৩ এ ৩য় বিভাগে উত্তীর্ণ হয়েছে। তার সার্টিফিকেট ক্রমিক নম্বর-ডি ০২৬৯৭০, জন্ম তারিখ:-০৫/০১/১৯৭৯।
গত ১০ মে-২০১৫ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় নলছিটির দেলদুয়ার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (কম্পিউটার) নিয়োগের বিজ্ঞপ্তি প্রদান করা হয়। এতে ওই লাভলী আক্তার কম্পিউটার শিক্ষক হিসেবে গত ১১/০৬/২০১৫ তারিখে যোগদান করেন। তার ইনডেক্স নম্বর-১১২৩৬৮৯। উক্ত লাভলী আক্তারের জন্ম তারিখ ৫/১/১৯৭৯ হওয়ায় কিভাবে ওই বিদ্যালয়ে চাকুরী নিয়েছেন জানতে চাইলে দেলদুয়ার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ প্রতিবেদককে জানিয়েছেন যে, লাভলী আক্তার তার জন্ম তারিখ ০১/০২/১৯৮৮ দেখিয়ে বাংলাদেশ টেকনিক্যাল শিক্ষা বোর্ড ঢাকার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষা-২০০৫ ট্রেড ড্রেস মেকিং এ্যান্ড টেইলারিং রেজিষ্ট্রেশন নম্বর-৪৩৫৮৮ সেশন-২০০২ ইলেন ভুট্টো গার্লস হাই স্কুল রোল নম্বর-৩১৫৫০৬ জিপিএ ৩.৫৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন মর্মে সার্টিফিকেট দাখিল করেন। তিনি ১১তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৪ এ রেজিষ্ট্রেশন নম্বর-২০১৪১১০২০১৫১ রোল নম্বর-৩১৩০১১৬৯ অংশ গ্রহণ করেন,যার রেজাল্ট ৯ মার্চ-২০১৫ তারিখে প্রকাশিত হয়। তার শিক্ষক নিবন্ধন সার্টিফিকেট সিরিয়াল নম্বর-১০৩৯০৪৮৫। শিক্ষক নিবন্ধন সার্টিফিকেটেও তার জন্ম তারিখ ১/২/১৯৮৮ উল্লেখ রয়েছে। লাভলী আক্তার তার আয়কর টিন নম্বর-৬৪৫৭২৪৯১৪৪২৪ ও স্মার্টকার্ড আইডি নম্বর-৩৭৩৮৫৫৪৮১৯। লাভলী আক্তার ৩০/০৩/২০১৪ তারিখে ঝালকাঠি এলজিইডির ঠিকাদার হিসেবে লাইসেন্স পাওয়ার আবেদনকালে তার আয় দেখিয়েছেন ১৮ লক্ষ ২২ হাজার ১২ টাকা। তার স্বামী আখতারুজ্জামান বাচ্চু নির্বাচনী হলফনামায় তাদের পুত্র এইচএম তানভীর আহম্মেদের জন্ম তারিখ ০৮/০৬/২০০০ ও মেয়ে জেবা জামান নিঝুমের জন্ম তারিখ ১১/১১/২০০৮ উল্লেখ করেছেন। লাভলী আক্তার প্রতারণার মাধ্যমে যে জন্ম তারিখ ০১/০২/১৯৮৮ উল্লেখ করেছেন তাতে তার ১১ বছর ৪ মাসের সময় ছেলের জন্ম হয়েছে, যা সম্পূর্ণ অবাস্তব ও মিথ্যা। নলছিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী, গোলাম মোস্তফা ফিরোজ, ইলিয়াস হোসেন, এইচ এম শাহীন, এমআর কামরুলসহ অনেকের উপস্থিতিতে ১৯৯৩ সনে লাভলী আক্তারের সাথে এইচ এম আখতারুজ্জামান বাচ্চুর বিয়ে হয় বলে জানা গেছে।

লাভলী আক্তার ২০১৪ সনে ঠিকাদার নিযুক্ত হয়ে অদ্যাবধি লাভজনক ব্যবসায় জড়িত। তার নামের মেসার্স তানভীর এন্টারপ্রাইজে বর্তমানেও নলছিটি উপজেলায় পাবলিক হেলথ এ ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশব্লকের কাজ চলমান আছে।তদুপরি সরকারি বিধিমালা লঙ্ঘন করে দেলদুয়ার বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করেন। এ বছর ওই বিদ্যালয় থেকে অংশ গ্রহণ করা ১৭ ছাত্রীর সকলেই ফেল করেছে। এর পরেই লাভলী আক্তারের ঠিকাদারি ও বিধিবর্হিভূতভাবে ভূয়া জন্ম তারিখ দেখিয়ে চাকুরী গ্রহণের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এ বিষয়ের ব্যাপারে লাভলী আক্তারের ০১৭২৮৮৬১৪২৩ মোবাইল নম্বরে ফোন দিয়ে জানতে চাইলে বলেন, এ বিষয় নিয়ে নিউজ করা হলে মু: মনিরুজ্জামান মুনির সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category