পুলিশের ভাবমূর্তি বাড়াতে সময় চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
Reporter Name
Update Time :
বুধবার, সেপ্টেম্বর ৪, ২০২৪
414 Time View
পুলিশের ভাবমূর্তি বাড়াতে সময় চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রথম বাংলা - পুলিশের ভাবমূর্তি বাড়াতে সময় দিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।বুধবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের ইমেইজ (ভাবমূর্তি) আস্তে-আস্তে কিন্তু উন্নত হচ্ছে। আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলব। এটা আস্তে আস্তে হবে। তিনি আরও বলেন, ‘আমি তো একদিনে কিছু পারবো না। সময় দিতে হবে। আস্তে-আস্তে আমি এটার ব্যবস্থা নিচ্ছি।’ বৈঠকে আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
১৯২
প্রথম বাংলা – পুলিশের ভাবমূর্তি বাড়াতে সময় দিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।বুধবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের ইমেইজ (ভাবমূর্তি) আস্তে-আস্তে কিন্তু উন্নত হচ্ছে। আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলব। এটা আস্তে আস্তে হবে।
তিনি আরও বলেন, ‘আমি তো একদিনে কিছু পারবো না। সময় দিতে হবে। আস্তে-আস্তে আমি এটার ব্যবস্থা নিচ্ছি।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।