| ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি March 29, 2026, 2:06 am
Title :
জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রথমবারের মতো ইয়াংছা-কুমারী সড়কে ডাকাতির ঘটনা ছাড়া ঈদ টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে মনোনয়ন: প্রবাসে উত্থান,দেশে প্রত্যাশার কেন্দ্রবিন্দু মিজান খান বড়িয়া-নন্দপাড়া কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে’র জামাত অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের এখনো আগের কমিটি চলমান “রাজপথের সংগ্রামী তরুণ নেতৃত্ব সাদ্দাম হোসেন খান আপুর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লায়ন নুরুল ইসলাম খান (মাসুদ) স্বপ্নছোঁয়া যুব সংগঠন-এর উদ্যোগে ৫ম বারের মতো ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার! কলমের শক্তিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, মানবসেবায় নিবেদিত এক জীবন — ঈদুল ফিতরে অনুকরণীয় দৃষ্টান্ত! রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

বাকেরগঞ্জে অবৈধ ইট ভাটায় প্রশাসনের অভিযান নগদ অর্থ জরিমানা সহ ভাঙলেন টিনের চিমনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
  • 196 Time View

এম এইচ কামানল বাকেরগঞ্জ :

বরিশালের বাকেরগঞ্জে সরকারি বিধি না মেনে ইট ভাটা পরিচালনার দায়ে ৩টি ইট ভাটায় মোট দুই লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ ফেব্রুয়ারী ) উপজেলার ফরিদপুর ইউনিয়নের সেভেন স্টার ব্রিকস, এম.এ.বি ব্রিকস ও এস.টি.টু ব্রিকস এ অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী
এ জরিমানা করা হয়।
এছাড়া এসময় আরও ২ টি অবৈধ ইট ভাটার চিমনি উপরে ফেলা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।
অভিযানের বিষয়ে জানতে চাইলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন, জেলা প্রশাসক মো: দেলোয়ার হোসেনের নির্দেশনা অনুযায়ী লাইসেন্স না থাকা ও ইট ভাটায় কাঠ পোড়ানোর সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় ফরিদপুর ইউনিয়নের ৩ টি ইট ভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় ও ২ টি ইট ভাটার চিমনি উপরে ফেলা হয়। তিনি আরও বলেন, জনগণের বৃহৎ স্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category