| ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি March 28, 2026, 6:42 pm
Title :
জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রথমবারের মতো ইয়াংছা-কুমারী সড়কে ডাকাতির ঘটনা ছাড়া ঈদ টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে মনোনয়ন: প্রবাসে উত্থান,দেশে প্রত্যাশার কেন্দ্রবিন্দু মিজান খান বড়িয়া-নন্দপাড়া কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে’র জামাত অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের এখনো আগের কমিটি চলমান “রাজপথের সংগ্রামী তরুণ নেতৃত্ব সাদ্দাম হোসেন খান আপুর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লায়ন নুরুল ইসলাম খান (মাসুদ) স্বপ্নছোঁয়া যুব সংগঠন-এর উদ্যোগে ৫ম বারের মতো ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার! কলমের শক্তিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, মানবসেবায় নিবেদিত এক জীবন — ঈদুল ফিতরে অনুকরণীয় দৃষ্টান্ত! রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

বাকেরগঞ্জে ইউপি সদস্য অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : সোমবার, মার্চ ১৭, ২০২৫
  • 181 Time View

নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ:-

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল মেম্বারের গ্রেফতার ও অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া বাজারে স্থানীয় ৩ শতাধিক মহিলা- পুরুষ আওয়ামী সরকারের দোসর কামালের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিলটি করে।

এ ব্যাপারে স্থানীয় গৃহিনী রোমানা আক্তার বলেন, রঙ্গশ্রী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কামাল মেম্বার আওয়ামী সরকারের ক্ষমতার অপব্যবহার করে নারী নির্যাতন, সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ, গরু চুরির, জমি দখল, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে রাম রাজত্ব কায়েম করে আসছে দীর্ঘদিন থেকে।

স্থানীয় মো: জসিম ডাকুয়া বলেন, কামাল রঙ্গশ্রী ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিকের পদে থেকে জাতীয় পার্টির সাবেক এমপি রতনা আমিনের ছত্রছায়ায় সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ না করেই টাকা আত্নসাৎ করেছে।

এছাড়াও কামালের বিরূদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে সে রঙ্গশ্রী ইউনিয়নের আওয়ামীলীগের চেয়ারম্যান বশির সিকদারের সাথে যোগসাযোসে পরিষদের বিভিন্ন বরাদ্দও লুটপাট করেছে। বর্তমানে সে আবার আওয়ামিলীগকে পূর্নবাসনের চেষ্টা করতেছে। এরই ধারাবাহিকতায় কামাল পূনরায় আওয়ামীলীগের লোকজনকে সাথে নিয়ে প্রকৃত অসহায় দুস্থদের বাদ দিয়ে তার পছন্দের লোকদেরকেই ভিজিএফ,ভিজিডি কার্ড দিতেছে। এ ব্যাপারে বাধা দিলে কামাল ক্ষিপ্ত হয়ে আমার বিরূদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে।

স্থানীয় শামিম তালুকদার বলেন, কামালের বিরূদ্ধে আজ এলাকার শত শত মহিলা পুরুষ সবাই একত্রিত হয়ে বোয়ালিয়া বাজারে বিক্ষোভ প্রদর্শন করেছে। কামালকে ইউপি সদস্য পদ থেকে অপসারণ ও গ্রেফতার করা না হলে পরবর্তীতে আরও বড় ধরনের আন্দোলন করা হবে।

নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ বরিশাল।
জিয়াউল হক ০১৭১৯৬৮৫২০২
১৭/০৩/২৫।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category