| ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 2, 2026, 5:24 pm
Title :
লক্ষীপুরে মসজিদের অজুখানায় সাংবাদিককে হামলা ও হত্যার হুমকি, আক্তার মেম্বারের অত্যাচারে মান্দারীবাসী অতিষ্ঠ” বাকেরগঞ্জে ‘ধরা ছোঁয়ার বাইরে’ আওয়ামী লীগের দোসর আলমগীর, গোপনে কার্যক্রম চালানোর অভিযোগ ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

বাকেরগঞ্জে ঔষধ চুরির অভিযোগে ফার্মাসিস্ট সাময়িক বরখাস্ত বেতন স্থগিত, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

সহ-সম্পাদক ও প্রকাশক খান মেহেদী
  • Update Time : সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
  • 101 Time View

মোঃ মিনহাজুল ইসলাম সুজন
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:- বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ঔষধ চুরির গুরুতর অভিযোগে ফার্মাসিস্ট মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বেতন-ভাতা স্থগিত রেখে ঘটনাটি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই সেখানে সরকারি ঔষধ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ চলে আসছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, “ঔষধ চুরির ঘটনা নতুন নয়। দীর্ঘদিন ধরে এসব অনিয়ম চলে আসছে। বিষয়গুলো নিয়ে বারবার জানানো হলেও কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা নানা উপায়ে বিষয়গুলো ম্যানেজ করে চলে এসব অনিয়ম বাণিজ্য ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. সুমি বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি ঔষধ চুরির একটি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের আংশিক সত্যতা মিলেছে। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ফার্মাসিস্ট মামুন হোসেন কে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বেতন-ভাতা স্থগিত রাখা হয়েছে।

তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুতর। কোনোভাবেই এ ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে রোগীরা অভিযোগ করছেন, অনেক সময় প্রয়োজনীয় ঔষধ না পেয়ে বাইরে থেকে কিনতে বাধ্য হচ্ছেন তারা। সাম্প্রতিক ঘটনার পর সেই অভিযোগগুলো আরও জোরালো হয়ে উঠেছে।

স্থানীয় সচেতন মহলের দাবি সরকারি স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে এ ধরনের অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category