| ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি March 30, 2026, 1:07 am
Title :
জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রথমবারের মতো ইয়াংছা-কুমারী সড়কে ডাকাতির ঘটনা ছাড়া ঈদ টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে মনোনয়ন: প্রবাসে উত্থান,দেশে প্রত্যাশার কেন্দ্রবিন্দু মিজান খান বড়িয়া-নন্দপাড়া কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে’র জামাত অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের এখনো আগের কমিটি চলমান “রাজপথের সংগ্রামী তরুণ নেতৃত্ব সাদ্দাম হোসেন খান আপুর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লায়ন নুরুল ইসলাম খান (মাসুদ) স্বপ্নছোঁয়া যুব সংগঠন-এর উদ্যোগে ৫ম বারের মতো ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার! কলমের শক্তিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, মানবসেবায় নিবেদিত এক জীবন — ঈদুল ফিতরে অনুকরণীয় দৃষ্টান্ত! রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

বাকেরগঞ্জে চিকিৎসক, নার্স ছাড়াই চলছিল ক্লিনিক, অভিযানে তিন প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ১৮, ২০২৫
  • 232 Time View

মাইনুল ইসলাম বাকেরগঞ্জ বরিশাল

সোমবার দুপুরে অভিযান চালিয়ে এসব ক্লিনিকের বিভিন্ন অনিয়মের অভিযোগে বরিশালের বাকেরগঞ্জে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার জাহানারা ক্লিনিকে এক লক্ষ টাকা, গ্রীন লাইফ ক্লিনিকে ৫০০০০ হাজার টাকা, ও ডিজিটাল ক্লিনিকে ৫০০০০ হাজার টাকা, জরিমানা করেন

সার্বক্ষণিক চিকিৎসক, প্রশিক্ষিত নার্স এবং দক্ষ জনবল না থাকায় বাকেরগঞ্জে তিনটি বেসরকারি ক্লিনিকে ২ লক্ষ টাকা জরিমানা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।

আজ সোমবার ( ১৮ই আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে এসব ক্লিনিকে ২ লক্ষ টাকা জরিমানা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।

ক্লিনিক তিনটি হলো- বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার কালিগঞ্জ সড়ক জাহানারা ক্লিনিক, গ্রীন লাইফ ক্লিনিক ,ও ডিজিটাল ক্লিনিক,।

বাকেরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন বাকেরগঞ্জ শহরে গড়ে ওঠা বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিকে সার্বক্ষণিক চিকিৎসক, প্রশিক্ষিত নার্স, স্বাস্থ্যকর্মী ও জনবল নেই। সেবার মনমানসিকতা নয়, অর্থ উপার্জনের উদ্দেশেই এসব ক্লিনিক গড়ে তোলা হয়েছে।

অভিযানে সার্বক্ষণিক চিকিৎসক এবং প্রশিক্ষিত নার্স ও স্বাস্থ্যকর্মী না থাকায় ওই তিনটি ক্লিনিকে ২লক্ষ টাকা জরিমানা করা হয় অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার

এ সময় আরো উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানার একটি টিম বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম স্যানিটারি ইন্সপেক্টর হালিম সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন সঠিক নিয়মে ক্লিনিক পরিচালনা না করলে পরবর্তীতে আবারো ব্যবস্থা নেয়া হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category