| ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি March 28, 2026, 5:33 pm
Title :
জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রথমবারের মতো ইয়াংছা-কুমারী সড়কে ডাকাতির ঘটনা ছাড়া ঈদ টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে মনোনয়ন: প্রবাসে উত্থান,দেশে প্রত্যাশার কেন্দ্রবিন্দু মিজান খান বড়িয়া-নন্দপাড়া কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে’র জামাত অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের এখনো আগের কমিটি চলমান “রাজপথের সংগ্রামী তরুণ নেতৃত্ব সাদ্দাম হোসেন খান আপুর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লায়ন নুরুল ইসলাম খান (মাসুদ) স্বপ্নছোঁয়া যুব সংগঠন-এর উদ্যোগে ৫ম বারের মতো ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার! কলমের শক্তিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, মানবসেবায় নিবেদিত এক জীবন — ঈদুল ফিতরে অনুকরণীয় দৃষ্টান্ত! রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

বাকেরগঞ্জে জমি বিরোধে সেনা সদস্য ও তার পরিবারের বিরুদ্ধে হামলার অভিযোগ আহত ২ , শেবাচিমে ভর্তি !

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ৬, ২০২৫
  • 133 Time View

নিজস্ব প্রতিবেদক বাকেরগঞ্জ :- বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জমি বিরোধে দু’দফা হামলায় দুইজনকে পিটিয়ে আহত করা হয়েছে । গত শনি ও সোমবার উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন ও পৌরসভায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের আলতাফ হোসেন খানের ছেলে মোঃ রুহুল আমিন(৩৭) ও আলামিন (৪২) । এ ঘটনায় আহতদের বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হামলার ঘটনায় থানায়ও লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানান আহতরা। অভিযুক্তরা হলেন, ঐ ইউনিয়নের আসলাম ও তার ছেলে মেহেদী হাসান , ভাই আশরাফসহ অজ্ঞাত আরও ১০/১২ জন। এর মধ্যে মেহেদী সেনাবাহীনির সদস্য বলে জানা গেছে।

আহত রুহুল আমিন অভিযোগে জানান, দীর্ঘদিন ধরে আমাদের সাথে দুর-সম্পর্কের আত্নীয় আসলাম ও আশরাফের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত শনিবার আমি আমার পৌরসভায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাত প্রায় ১২ টার দিকে বাড়ির দিকে যাই। এ-অবস্থায় রাতে আসলাম ও আশরাফ সহ আরও কয়েকজন মিলে জমিতে মাটি কাটছে দেখতে পাই। এর প্রতিবাদ করলে তারা আমাকে ধাওয়া করে। প্রথমে আমি আমার বাড়িতে আশ্রয় নিলেও তাদের ভয়ভীতিতে অন্যত্র চলে যাই।

তিনি আরও বলেন, এ ঘটনার একদিন বাদেই আমি পৌরসভার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাকেরগঞ্জ স্ট্যান্ডের মসজিদের নামাজ পড়ে ফিরছিলাম। এ-অবস্থায় পুর্বপরিকল্পিতভাবে আমার ওপর লাঠিসোঠা নিয়ে হামলা চালায় আসলাম, আশরাফ ও তার ছেলে মেহেদী হাসান। এসময় তারা রড ও লাঠি দিয়ে আমার শরীরের বিভিন্ন অংশে বেধরক পিটিয়ে জখম করে। আমার সাথে থাকা বিকাশ ব্যবসার ৮০ হাজার টাকাও ছিনিয়ে নেয় তারা। রুহুল বলেন, আমার ভাই আলামিন খবর পেয়ে ছুটে আসলে তার ওপরও হামলা চালায় তারা। আসলামের ছেলে সেনাবাহীনিতে চাকুরি করে আমাদের ওপর ক্ষমতার দাপট দেখাচ্ছে। এছাড়া তারা থানায় নিয়ে আমাদের পেটানো ও পুলিশকে বলে দিবে বলে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে। এদিকে হামলার ঘটনায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন রুহুল ও তার পরিবার।

এঘটনায় মামলা দায়ের করবেন বলেও জানান তিনি। এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানান, অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category