| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি April 22, 2026, 3:00 pm
Title :
বাকেরগঞ্জের সাবেক ইউএনও রুমানা আফরোজের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, ক্ষুব্ধ সুশীল সমাজ শিবিরকে প্রতিটি ক্যাম্পাসে হাজার বার ‘গুপ্ত’ বলার ঘোষণা ছাত্রদল সম্পাদকের দেশে ডাকাতি, দস্যুতা ও ছিনতাই—এই তিন ধরনের অপরাধ এখনো নিয়ন্ত্রণের বাইরে! দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে বড় ধাক্কা অর্থ সংকট ও দীর্ঘসূত্রতায় থমকে আছে ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্প! সংরক্ষিত নারী আসন: বরিশাল বিভাগে মনোনয়ন পেলেন ৩ নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্রবাসি স্বেচ্ছাসেবক লীগ নেতা রুবেল গাজীর পোস্টারিং কার্যক্রম মোবাইল সাংবাদিকতা নাকি ডিজিটাল হয়রানি? নওগাঁয় তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

বাকেরগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হলেন রাশেদ খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
  • 328 Time View

মাইনুল ইসলাম বাকেরগঞ্জ বরিশাল

বাকেরগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হলেন সাবেক ছাত্রনেতা মো. রাশেদ খান। মঙ্গলবার (৮ অক্টোবর) বরিশাল জেলা বিএনপির দলীয় কার্যালয় বরিশাল জেলা কৃষক দলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাকেরগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সাবেক ছাত্রনেতা মো. রাশেদ খানকে। বরিশাল জেলা কৃষক দলের আহ্বায়ক এইচ এম মোহসীন আলম ও সদস্য সচিব সফিউল আলম সফরুল এর যৌথ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সংবাদে বাকেরগঞ্জ উপজেলা কৃষক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ উল্লাস প্রকাশ করতে দেখা যায়। বাকেরগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদস্য সচিব এবং বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন তালুকদার শাহিন,দক্ষিণ জেলা বিএনপি নেতা নাসির উদ্দিন হাওলাদার ও বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ জোমাদ্দার সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান। জনাব মোঃ রাশেদ খান সকলের কাছে দোয়া চেয়েছেন যেন তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category