| ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 1, 2026, 7:14 pm
Title :
লক্ষীপুরে মসজিদের অজুখানায় সাংবাদিককে হামলা ও হত্যার হুমকি, আক্তার মেম্বারের অত্যাচারে মান্দারীবাসী অতিষ্ঠ” বাকেরগঞ্জে ‘ধরা ছোঁয়ার বাইরে’ আওয়ামী লীগের দোসর আলমগীর, গোপনে কার্যক্রম চালানোর অভিযোগ ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

বানারীপাড়ায় দোকান চুরির অপরাধে আটক-১

সহ-সম্পাদক ও প্রকাশক খান মেহেদী
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
  • 85 Time View

বানারীপাড়া প্রতিনিধি:- বরিশালের বানারীপাড়া মাহিন্দ্র স্টান্ডে অবৈধভাবে দোকান দখল ও ক্যাশবাক্স থেকে টাকা চুরির অপরাধে বানারীপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলরের ভাই মোঃ বাবু মোল্লাকে আটক করেছে বানারীপাড়া থানা পুলিশ।

জানাগেছে গত ২২ এপ্রিল জোরপূর্বক বাবু মোল্লা দোকান ঘরে ঢুকতে চাইলে তাকে বাধা প্রদান করায় তিনি ওই দোকানের ব্যবসায়ী মোঃ মিজানুর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও ভয়ভীতি প্রদর্শন করে।দোকানের একাংশের মালিক বাবু মোল্লার ভাই মরহুম মনিরুল আলম মিঠু মোল্লার স্ত্রী মাকসুদা আক্তার মনিকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে ও খুন জখমের ভয় দেখায়।এ ব্যাপারে ২৭ এপ্রিল মাকসুদা আক্তার বাদী হয়ে বানারীপাড়া থানায় একটি মামলা দায়ের করে।পরে
বানারীপাড়া থানা পুলিশ ২৮ এপ্রিল দুপুরে পৌরসভার ২ নং ওয়ার্ডের বাবু মোল্লার বাসা থেকে গ্রেফতার করে বরিশাল কোর্ট হাজতে প্রেরন করে।

প্রসঙ্গত দোকান ঘরের ওই জায়গার মালিক ছিলেন মাকসুদা বেগমের স্বামী মরহুম মনিরুল আলম মিঠু মোল্লা।

তিনি ২০২০ সালে মৃত্যুবরন করার পর তার স্ত্রী ওই জায়গায় একটি দোকান ঘর নির্মান করেন।পরে মিঠু মোল্লার ভাই বাবু মোল্লা ওই জায়গা মাকসুদা বেগম ও তার মেয়ে সুজনকে দখলে না দিতে বিভিন্ন ষড়যন্ত্রের পায়তারা চালায়।অনেক শালিস বৈঠকের পরেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।এ ব্যাপারে মাকসুদা বেগম তার ও তার মেয়ের অধিকার বুঝে পেতে সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category