| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২রা সফর, ১৪৪৮ হিজরি July 16, 2026, 7:29 am
Title :
নান্দাইল খাদ্য গুদামে বোরো ধান ও চাউল সংগ্রহে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক” রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহ সেটেলমেন্ট অফিসে কতিপয় কর্মকর্তার বিরুদ্বে দুর্নীতির অভিযোগ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে : ডিসি ময়মনসিংহ

বিশ্ব নন্দিত চিত্র শিল্পী এস এম সুলতানের ৩০ তম প্রয়ান দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
  • 313 Time View

মোঃ রাসেল হুসাইন নড়াইল

নড়াইলের কৃতি সন্তান বিশ্ব নন্দিত চিত্রশিল্পী এস এম সুলতানের ৩০তম প্রয়াণ দিবসে শিল্পীকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করলো নড়াইলবাসী।

বরাবরের মতো এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে ৩০তম প্রয়াণ দিবেসের এ আয়োজনও ছিল শহরের মাছিমদিয়ায় ছায়া ঘেরা সুলতান কমপ্লেক্সে। এদিনে ভোরে কোরআনখানীর মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়। এরপরে অনুষ্ঠিত হয় জন্মজয়ন্তী উদযাপনে নেয়া কর্মসূচির অন্যতম আকর্ষণ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

ঘণ্টাব্যাপি এ প্রতিযোগিতায় অংশ নিয়ে খুদে শিল্পীরা রং তুলির রঙ্গিন আঁচড়ে রাঙ্গিয়ে তোলে নিজ নিজ ক্যানভাস। বেলা ৯টায় অনুষ্ঠিত হয় শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন পর্ব।

প্রথমেই জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে শ্রদ্ধা জানান। পরে রাজনৈতিক নেতারা, শিল্পী সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক, সাংকৃতিক সংগঠনের পক্ষ থেকে একে একে শিল্পীর সমাধিতে ফুল দিয়ে চলে এ শ্রদ্ধার্ঘ অর্পণ।

শ্রদ্ধাঅর্পণ শেষে উপস্থিত সবাই শিল্পী সুলতানের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়ায় অংশ নেন। সব শেষে শিল্পীর কর্মময় জীবনের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।

১৯২৪ সালের ১০আগষ্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্ম নেয়া শিল্পী এস এম সুলতান একুশে পদক, স্বাধীনতা পদক, বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিষ্ট স্বীকৃতি, চারুশিল্পী সংসদ সম্মাননাসহ নানা সম্মাননা অর্জন করে দেশে বিদেশে ব্যাপক সমাদৃত  হন। কালজয়ী এই শিল্পী ১৯৯৪ সালের ১০ অক্টোবর মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category