| ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি March 27, 2026, 11:07 pm
Title :
জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রথমবারের মতো ইয়াংছা-কুমারী সড়কে ডাকাতির ঘটনা ছাড়া ঈদ টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে মনোনয়ন: প্রবাসে উত্থান,দেশে প্রত্যাশার কেন্দ্রবিন্দু মিজান খান বড়িয়া-নন্দপাড়া কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে’র জামাত অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের এখনো আগের কমিটি চলমান “রাজপথের সংগ্রামী তরুণ নেতৃত্ব সাদ্দাম হোসেন খান আপুর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লায়ন নুরুল ইসলাম খান (মাসুদ) স্বপ্নছোঁয়া যুব সংগঠন-এর উদ্যোগে ৫ম বারের মতো ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার! কলমের শক্তিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, মানবসেবায় নিবেদিত এক জীবন — ঈদুল ফিতরে অনুকরণীয় দৃষ্টান্ত! রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

ময়মনসিংহে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ১, ২০২৪
  • 356 Time View

প্রথম বাংলা-সেনাবাহিনীর পদে নিয়োগে চাকরি পাইয়েদেওয়ার নামে প্রতারণা করার অভিযোগে দুই-জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সেনাবাহিনীর পদে নিয়োগে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগে দুই-জনকে গ্রেফতার করেছে পুলিশ। ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশের একটি দল গতকাল শুক্রবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে।
ময়মনসিংহের তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, অন্য মামলার একজনসহ আটকৃতদের শনিবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতার দুই জন হলেন- শামীম (২২) ও সালমান (১৯)।

ওসি জানান, সারা দেশে এখন সেনাবাহিনীতে নিয়োগ প্রক্রিয়া চলছে। এই নিয়োগকে কেন্দ্র করে প্রতারক চক্রটি প্রতারণার ফাঁদ পেতেছিল। বিষয়টি জানতে পেরে এদের গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, এরা চাকরিপ্রার্থীদের কাছ থেকে নগদ ৮ লক্ষ টাকা নিয়েছে। কিন্তু ফাঁকা চেক ও স্ট্যাম্প নিয়েছে স্বাক্ষর করিয়ে। এই ফাঁকা চেক ও স্ট্যাম্প দিয়ে জিম্মি করে পরে টাকা আদায় ছিল তাদের লক্ষ্য।

মামলার বাদী জানান, প্রতারক চক্রটি চাকরিপ্রার্থীদের বলত, তারা আগে কোনো টাকা নেবে না। চাকরি হওয়ার পরই টাকা নেবে। এ জন্য ফাঁকা চেক ও স্ট্যাম্প নিয়ে রাখত। তারা বলত, শুধু নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিলেই চাকরি হবে। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা থেকেই চাকরি দিয়ে দেবেন। এভাবে তারা অসংখ্য মানুষকে ফাঁদে ফেলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category