| ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |২২শে শাবান, ১৪৪৭ হিজরি February 10, 2026, 4:32 pm
Title :
ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা: উন্নত বাকেরগঞ্জ গঠনের প্রত্যাশা দেশবাসীর প্রতি প্রহসনের নির্বাচন বর্জন ও ভোটদান থেকে বিরত থাকার আহ্বান বিশ্বাস মতিউর রহমান বাদশার! তারেক জিয়ার ধানের শীষে ভোট দানে নাটিকা নির্মান করলেন চিত্রনায়ক পারভেজ আবির চৌধুরী আবুল হোসেন খান: উন্নয়ন, অভিজ্ঞতা ও মানুষের আস্থার প্রতীক বাকেরগঞ্জে ধানের শীষের পক্ষে সাবেক কাউন্সিলর রেকসনার প্রচার মিছিল ও পথসভা সরকারি প্রকল্পে অর্থ নয়ছয়ের অভিযোগ : প্রশ্নের মুখে প্রকৌশলী সাদরুলের ভূমিকা ডিপিডিসির মাতুয়াইলে গ্রাহক জিম্মি অবৈধ সংযোগ ও ঘুষ বাণিজ্যের নেপথ্যে লাইনম্যান ফিরোজ “সুস্থ প্রজন্মের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই” — ইউএনও রুমানা আফরোজ বরিশালের আওয়ামী লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান জহিরুলকে ঘিরে জনমনে ক্ষোভ জমকালো আয়োজনে অনুরাগের বর্ষবরণ

যুবদল নেতার বাধায় বাকেরগঞ্জে ধানের শীষের প্রচারণা ভন্ডুল

নিজস্ব প্রতিবেদক বাকেরগঞ্জ বরিশাল
  • Update Time : শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫
  • 101 Time View

রিপোর্টার, বাকেরগঞ্জ বরিশালের

বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ধানের শীষ মার্কার পক্ষে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

২৮ নভেম্বর (শুক্রবার) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কলসকাঠি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

কলসকাঠি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মিজানুর রহমান নাসিম এবং সাধারণ সম্পাদক মো: আল-আমিন মোল্লাসহ বিপুলসংখ্যক নেতাকর্মী কলসকাঠী বাজার এলাকায় বেলা ২ টা থেকে ধানের শীষ মার্কার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেন। প্রচারণা চলাকালীন বেলা সাড়ে ৩টার দিকে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এইচএম হাসান ইমাম খোকন ওরফে খোকন হাওলাদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলা থেকে নিজেদের বাঁচাতে বিএনপির নেতাকর্মীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। এতে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পন্ড হয়ে যায় ধানের শীষ মার্কার নির্বাচনী প্রচারণা।

এছাড়া সন্ত্রাসী হামলায় নারী, নেতাকর্মী, সমর্থক সহ কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেন।

এ সংবাদ লেখা পর্যন্ত ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছিলো।

এ বিষয়ে কলসকাঠি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মিজানুর রহমান নাসিম এবংম সাধারণ সম্পাদক আল-আমিন মোল্লা দাবি করেন- ‘বিএনপি যুবদলের মধ্যে ঘাপটি মেরে থাকা পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে এ ধরনের ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। তারা এই সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।’

উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এইচ এম হাসান ইমাম খোকন এ ঘটনায় তার সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে বলেন, ‘দলীয়ভাবে ভাবমূর্তি নষ্ট করার অসৎ উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, দলীয় কারণে একের প্রতি অন্যের রাগ-ক্ষোভ থাকতে পারে। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category