| ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি March 29, 2026, 3:39 pm
Title :
জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রথমবারের মতো ইয়াংছা-কুমারী সড়কে ডাকাতির ঘটনা ছাড়া ঈদ টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে মনোনয়ন: প্রবাসে উত্থান,দেশে প্রত্যাশার কেন্দ্রবিন্দু মিজান খান বড়িয়া-নন্দপাড়া কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে’র জামাত অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের এখনো আগের কমিটি চলমান “রাজপথের সংগ্রামী তরুণ নেতৃত্ব সাদ্দাম হোসেন খান আপুর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লায়ন নুরুল ইসলাম খান (মাসুদ) স্বপ্নছোঁয়া যুব সংগঠন-এর উদ্যোগে ৫ম বারের মতো ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার! কলমের শক্তিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, মানবসেবায় নিবেদিত এক জীবন — ঈদুল ফিতরে অনুকরণীয় দৃষ্টান্ত! রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

শাহজাদপুরে ঈদুল আযহা উপলক্ষে অসহায় মানুষের মাঝে ভিজিএফ চাল বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ২, ২০২৫
  • 147 Time View

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে পৌরসভা চত্বরে তিন দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে ৪ হাজার ৬২১টি সুবিধাবঞ্চিত পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব মো. কামরুজ্জামান।
তিনি বলেন, ঈদের আনন্দ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমরা চেষ্টা করেছি যেন পবিত্র ঈদে কেউ অনাহারে না থাকে, কারও মুখে হতাশা না থাকে।

তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি যেন যথাসময়ে এবং সঠিকভাবে অসহায় মানুষের হাতে সহায়তা পৌঁছে যায়। সমাজের প্রতিটি শ্রেণির মানুষ যেন ঈদের আনন্দে শরিক হতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য।

এই সময় চাল বিতরণ কার্যক্রমে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মোজাম্মেল হক। আরও উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী জনাব মো: হারুনর রশিদ,হিসাবরক্ষকজনাব মোঃ আনিসুর রহমান, প্রধান সহকারি জনাব মোঃ আব্দুর রহমান প্রমুখ।

সুবিধাভোগীরা সরকারের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে জানান, এই সহায়তা ঈদের সময় তাদের জন্য অনেক বড় আশীর্বাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category