| ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি March 29, 2026, 3:49 pm
Title :
জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রথমবারের মতো ইয়াংছা-কুমারী সড়কে ডাকাতির ঘটনা ছাড়া ঈদ টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে মনোনয়ন: প্রবাসে উত্থান,দেশে প্রত্যাশার কেন্দ্রবিন্দু মিজান খান বড়িয়া-নন্দপাড়া কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে’র জামাত অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের এখনো আগের কমিটি চলমান “রাজপথের সংগ্রামী তরুণ নেতৃত্ব সাদ্দাম হোসেন খান আপুর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লায়ন নুরুল ইসলাম খান (মাসুদ) স্বপ্নছোঁয়া যুব সংগঠন-এর উদ্যোগে ৫ম বারের মতো ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার! কলমের শক্তিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, মানবসেবায় নিবেদিত এক জীবন — ঈদুল ফিতরে অনুকরণীয় দৃষ্টান্ত! রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

সমালোচনার মুখে সরিয়ে নেওয়া হলো ‘আয়েশা আদিত্য’ নাটক কিন্তু কেন?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ২৭, ২০২৫
  • 131 Time View

নিজস্ব প্রতিবেদক,বরিশাল:: ইউটিউব থেকে ‘আয়েশা আদিত্য’ নামের একটি নাটক সরিয়ে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। নাটকটি প্রযোজনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান কাহিনি। আলাদা ধর্মাবলম্বী দুই তরুণ–তরুণীর গল্পে নাটকটি নির্মাণ করেছেন সজীব খান। নাটকটি সরিয়ে নিয়ে গত রোববার এক ফেসবুক পোস্টে দর্শকের কাছে ক্ষমা চেয়েছেন নির্মাতা সজীব খান।

নাটকটি সরিয়ে নেওয়ার কারণ হিসেবে লিখেছেন, ‘…আমি বুঝতে পারি, নাটকটা আমার অনেক মুসলিম ভাই–বোনের অনুভূতিতে আঘাত করেছে। যা পুরোটাই আমাদের অনিচ্ছাকৃত ভুল। আমি ব্যক্তিগতভাবে কোনো দিনই চাইনি আমার কোনো কাজের দ্বারা আমার কোনো মুসলিম ভাই–বোন কেউ কষ্ট পাক।’

সজীব খানের ভাষ্য, ‘তারপরও এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি এবং আমার টিম ক্ষমাপ্রার্থী। নাটকটা ইতিমধ্যেই ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আমি ভবিষ্যতে সতর্ক থাকব, যাতে এ ঘটনার পুনরাবৃত্তি না হয়।’ এতে মূল দুই চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ ও সাবরিন আজাদ। পার্থ শেখও এক ফেসবুক পোস্টে ক্ষমা চেয়েছেন।

‘আয়েশা আদিত্য’ নাটকটি নিয়ে তরুণ অভিনেতা পার্থ শেখ লিখেছেন, ‘…এমন কোনো কাজ করব না যা মুসলিম ভাই–বোনদের অনুভূতিতে আঘাত করতে পারে। তাই আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চাচ্ছি। আমি কখনোই চাইনি কেউ কষ্ট পাক, বিশেষ করে আমাদের ইসলাম ধর্মের মূল্যবোধ বা ধর্মীয় অনুভূতিকে আঘাত হোক। আমাকে সবাই ক্ষমা করবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category