| ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 1, 2026, 10:06 pm
Title :
লক্ষীপুরে মসজিদের অজুখানায় সাংবাদিককে হামলা ও হত্যার হুমকি, আক্তার মেম্বারের অত্যাচারে মান্দারীবাসী অতিষ্ঠ” বাকেরগঞ্জে ‘ধরা ছোঁয়ার বাইরে’ আওয়ামী লীগের দোসর আলমগীর, গোপনে কার্যক্রম চালানোর অভিযোগ ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

সাংবাদিককে প্রাননাশের হুমকি, আদালতে আশা চৌধুরী সহ ৮ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
  • 274 Time View

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:- সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেওয়ায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার তক্কারমাঠ এলাকার এক পরিবার ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

১১ই নভেম্বর (মঙ্গলবার) নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন সংবাদ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফরিদুল ইসলাম নয়ন। মামলার পিটিশন নম্বর ৭৫২/২০২৫।

মামলায় অভিযুক্ত হিসেবে নাম এসেছে—
১. চৌধুরী আশিক আহাম্মেদ রনি, পিতা: গোলাম আহমদ চৌধুরী;
বর্তমান ঠিকানা: তক্কারমাঠ, ফতুল্লা, নারায়ণগঞ্জ;
স্থায়ী ঠিকানা: মেন্দিপুর, খালিয়াজুড়ি, নেত্রকোনা।

২. আশা চৌধুরী, পিতা: আলমগীর চৌধুরী;
বর্তমান ঠিকানা: তক্কারমাঠ, কুতুবপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ;
স্থায়ী ঠিকানা: মেন্দিপুর, খালিয়াজুড়ি, নেত্রকোনা।

৩. সুলাইমান চৌধুরী বিশাল, পিতা: আলমগীর চৌধুরী;
বর্তমান ঠিকানা: তক্কারমাঠ, ফতুল্লা, নারায়ণগঞ্জ;
স্থায়ী ঠিকানা: মেন্দিপুর, খালিয়াজুড়ি, নেত্রকোনা।
এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চৌধুরী পরিবারটি বাইরে থেকে শান্ত-ভদ্র মনে হলেও তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক অবৈধ কর্মকাণ্ড ও অনৈতিক আচরণের অভিযোগ।

পরিবারের কর্তা আলমগীর চৌধুরী আওয়ামী লীগের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। বিগত সরকার আমলে তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয় বিরোধী মতের লোকদের হয়রানি করতেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সাবেক এক ছাত্রদল কর্মীর দায়ের করা অভিযোগও ফতুল্লা থানায় নথিভুক্ত রয়েছে।

তার মেয়ে আশা চৌধুরী, সরকারি তোলারাম কলেজের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের মাস্টার্স (অ্যাকাউন্টিং) বিভাগের শিক্ষার্থী। স্থানীয়দের দাবি, তার বিরুদ্ধে প্রতারণা ও পরকীয়াসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

অন্যদিকে ছেলে সুলাইমান চৌধুরী বিশাল, নারায়ণগঞ্জের জালকুড়ির আল মিকাত মাদ্রাসায় অধ্যয়নরত। তার বিরুদ্ধেও রয়েছে সমকামী আচরণের অভিযোগ। অভিযোগ রয়েছে, পূর্বে অন্য এক মাদ্রাসায় অধ্যয়নকালে এই ধরনের কার্যকলাপ ধরা পড়লে সে ক্ষমা চেয়ে প্রতিষ্ঠান পরিবর্তন করে বর্তমান মাদ্রাসায় ভর্তি হয়।

এই অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রতিদিনের একটি অনুসন্ধানী দল তথ্য সংগ্রহে গেলে, সুলাইমান ও তার ঘনিষ্ঠ সহযোগী আবু বকর সাংবাদিকদের উপর আক্রমণাত্মক আচরণ করে প্রাণনাশের হুমকি প্রদান করে বলে জানা গেছে।

চৌধুরী পরিবারের বিরুদ্ধে মাদক, জুয়া, প্রতারণা ও নৈতিক অপরাধ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর থেকেই সম্পাদক ফরিদুল ইসলাম নয়ন নিয়মিতভাবে প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন।
নিজের ও সহকর্মীদের নিরাপত্তা বিবেচনায় তিনি আইনের আশ্রয় নেন এবং ১১ নভেম্বর আদালতে মামলা দায়ের করেন।

এ বিষয়ে ফরিদুল ইসলাম নয়ন বলেন,

“আমরা সত্যের পথে কাজ করি। কারও হুমকিতে ভয় পাব না। আইন আছে, ন্যায়বিচারে বিশ্বাস রাখি।”

স্থানীয় সচেতন নাগরিকদের মতে, দীর্ঘদিন ধরেই উক্ত পরিবারটি এলাকায় প্রভাবশালী বলয়ের আড়ালে অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছে।
তারা দাবি করেন, এই মামলা আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠার এক বড় পদক্ষেপ।

মামলাটি বর্তমানে নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন রয়েছে। আদালত প্রাথমিক তদন্ত শেষে পরবর্তী কার্যক্রমের নির্দেশনা দেবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category