| ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১০ই রমজান, ১৪৪৭ হিজরি February 27, 2026, 4:37 am
Title :
বাকেরগঞ্জে সাংবাদিকদের সন্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল আশরাফুল ইসলাম তালুকদার সোহাগ: ১১ নং ভরপাশা ইউনিয়নের জন্য উন্নয়নমুখী নেতৃত্বের অঙ্গীকার সমন্বিত উন্নয়ন ও সেবার মানোন্নয়নে বাকেরগঞ্জে প্রশাসন–এমপির প্রথম মতবিনিময় হিজলায় পুলিশের অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার বাকেরগঞ্জে রঙ্গশ্রী-৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ইফতার ও দোয়া অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী বাকেরগঞ্জে রঙ্গশ্রী-৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ইফতার ও দোয়া অনুষ্ঠিত শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা অপূর্ণতা নিয়ে বইমেলায় রুবিনা আলমগীর থামছেনা ভূমিদস্য ভেকু দিয়ে করে নষ্ট ফসল,কাটে মাটি ফসলি জমির,দখল করে অন্যের জমি

হিজলায় পুলিশের অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
  • 2 Time View

সুমা খান:-বরিশালের হিজলা উপজেলায় মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে হিজলা থানা পুলিশ।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আদিল হোসেন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামের মৃত উজির আলী রাঢীর ছেলে নূরুল হক রাঢ়ী(৫০),মজু বেপারীর ছেলে রুবেল বেপারী (২৬)।

হিজলা থানা পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে হিজলা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।এ সময় বাউশিয়া এলাকা থেকে ২ জনকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নূরুল হক রাঢ়ীকে দশ হাজার টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, রুবেল বেপারীকে একশত টাকা জরিমানা ও দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার।

হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, কিশোর ও যুব সমাজ ধ্বংসের মূল কারণ হলো মাদক। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।মাদক ব্যবসায়ী ওসেবনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category