| ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি August 25, 2026, 12:58 pm
Title :
বাকেরগঞ্জে ‘ধরা ছোঁয়ার বাইরে’ আওয়ামী লীগের দোসর আলমগীর, গোপনে কার্যক্রম চালানোর অভিযোগ ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা

এবার ঈদে কেনাবেচার ভিন্নধর্মী আয়োজন ‘ইন্টারন্যাশনাল নাইট মার্কেট ইন ঢাকা-২০২৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
  • 230 Time View

বিশেষ প্রতিবেদক :- ঈদকে সামনে রেখে চারদিকে পড়েছে কেনাবেচার বিপুল সমাহার। উচ্চবিত্তরা কেনাকাটার জন্য যাচ্ছেন মেগামলে, আবার মধ্য ও নিম্নবিত্তরা যাচ্ছেন বঙ্গবাজার কিংবা নিউমার্কেট। এবার সবশ্রেণীর ক্রেতাদের কথা মাথায় রেখে ভিন্নধর্মী এক কেনাবেচার আয়োজন নিয়ে এসেছে স্যাম’স ইভেন্ট। ‘ইন্টারন্যাশনাল নাইট মার্কেট ইন ঢাকা-২০২৫’ নামে এই বাজারে থাকছে ঈদ ফ্যাশনের সব ধরনের পণ্য।

বুধবার (১২ মার্চ) রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডে অবস্থিত রাজউক হাতিরঝিল ম্যানেজমেন্ট কমপ্লেক্সে ‘ইন্টারন্যাশনাল নাইট মার্কেট ইন ঢাকা-২০২৫’র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। এদিন উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা, ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিরা।

জমকালো এই আয়োজনের উদ্বোধনী ভাষণে স্যাম’স ইভেন্টের প্রধান নির্বাহী সাইফুল আকাশ বলেন, ‘ইন্টারন্যাশনাল নাইট মার্কেট ইন ঢাকা-২০২৫’ শুধুমাত্র কেনারবেচার প্লার্টফর্ম নয়, এটি সাংস্কৃতিক ও ব্যবসায়ী চিন্তাধারা বিনময়ের এক মিলনমেলা। আশাকরি, স্থানীয় ও আন্তর্জাতিক ব্রান্ডগুলো পারস্পারিক ব্যবসায়িক বিনিময়ের মাধ্যমে নতুন নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত করতে পারবে।’

এদিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুইফট বিডির চেয়ারম্যান সেলিনা চৌধুরী, জেসিআই বাংলাদেশের ২০২৫ ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ, ম্যাক্সিম’র এর ব্যবস্থাপনা পরিচালক আর কে রিপন, টিএএস এর কে এম মজিবুক হকসহ অনেকেই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদ।

এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুবাইত ফাতেমা তনি, বুশরা কবির, সিম্মি ইরিন খান, নাজমি জান্নাতসহ অনেকেই। এ ছাড়া আয়োজনটির প্রমোশনাল পার্টনার হিসেবে রয়েছে ছায়ারণ্য। আর বিশেষ সম্মাননা পেয়েছেন ছায়ারণ্যের সিইও নয়ন আহমেদ।

‘ইন্টারন্যাশনাল নাইট মার্কেট ইন ঢাকা-২০২৫’ চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। যেখানে থাকছে বিভিন্ন স্টল, লাইভ পারফরম্যান্স, ফুড এক্সিবিশন এবং বিনোদনের নানা আয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category