| ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১০ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি November 20, 2026, 1:19 am
Title :
কিশোরগঞ্জে মাঠ পর্যায়ে এসডিজি কার্যক্রম বাস্তবায়ন ও স্থানীয়করণ ত্বরান্বিতকরণের লক্ষ্যে কর্মশালা তুরাগে ডিবির অভিযানে আটক আওয়ামী লীগ নেত্রী গোপালগঞ্জে ডাকসু নেতা মোসাদ্দেকের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর! আরও এগিয়েছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ বাতাসের গতিবেগ উঠছে ১১৭ কিলোমিটার পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপির বিক্ষোভ মিছিল বাগেরহাট জেলা বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়ায় নারী অফিস সহকারীকে শ্লীলতাহানি ও গণধর্ষণের হুমকি! আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের সময় হামলায় আহত পোশাক শ্রমিকের মৃত্যু লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
  • 12 Time View
৩১

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সংগঠনের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী তিনি এ সব কথা বলেন।

তিনি বলেছেন, বৈধ পাসপোর্ট না থাকায় স্বাভাবিক পথে শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই। তবে ভারত-বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার একটি পথ রয়েছে। একই সঙ্গে শেখ হাসিনার আপিলের নির্ধারিত সময়সীমা শেষ হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পাকুন্দিয়ায় আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন এমপি।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে এমপি জালাল উদ্দিন বলেন, ‌‘উনি (শেখ হাসিনা) কি চোরাকারবারির মতো কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে আসবেন, নাকি পাচার হওয়া গরুর মতো আসবেন? আসার আরেকটি পথ আছে, সেটি হলো বৈধ পথ। তবে তার বৈধ পাসপোর্ট না থাকায় সে পথে আসার সুযোগ নেই। আরেকটি পথ হলো বন্দি বিনিময় চুক্তি। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় বাংলাদেশ সরকার ভারত সরকারকে তাকে বাংলাদেশে পাঠানোর অনুরোধ জানাতে পারে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে তিনটি পথ রয়েছে। অবৈধ পথে আসার চেষ্টা করলে বিজিবি তাকে আটক করবে। বৈধ পাসপোর্ট না থাকায় স্বাভাবিকভাবে বৈধ পথে আসার সুযোগ নেই। তবে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব।’

আপিলের সুযোগ প্রসঙ্গে অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন দাবি করেন, আপিল করার নির্ধারিত সময়সীমা চার দিন আগেই শেষ হয়েছে। ফলে এখন দেশে ফিরলেও শেখ হাসিনার আর আপিল করার সুযোগ থাকবে না।

ভারত সরকারের প্রতি তাকে বাংলাদেশে পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এভাবে বা অন্য কোনো পথে শেখ হাসিনা দেশে ফিরছেন বলে যেসব খবর ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এ এস এম মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, ভিপি মো. কামাল উদ্দিন, আবদুল কদ্দুছ, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সুমন, যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন, উপজেলা কৃষকদলের সভাপতি সামছুল হক মিঠু ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল।

এসময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে পাকুন্দিয়া-কোদালিয়া-পুলেরঘাট-মঠখোলা সড়কে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা ঠেকাতে রাত থেকেই উপজেলার বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category