| ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২৫শে সফর, ১৪৪৮ হিজরি August 8, 2026, 12:24 pm
Title :
ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা যমুনায় আজ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান

বরিশালে জাহাজ থেকে চাঁদা তোলার অপবাদ দিয়ে জেলেকে পিটিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ৩০, ২০২৫
  • 216 Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের হিজলা উপজেলায় শরীফ তরফদার নামক এক জেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শাহীন পালপাড়া গ্রামের দিনমজুর হানিফ তরফদারের ছেলে। ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত শরিফের বন্ধু সোহাগ বলেন, ‘ধুলখোলা ইউনিয়ন সংলগ্ন মেঘনায় নোঙর করা জাহাজ থেকে চাঁদা তোলার অপবাদ দিয়ে শরিফের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা হলো- আল আমিন, বাবুল, রাজিব, নোমান, মাইদুল।

চিৎকার শুনে আমি ও আরফান এগিয়ে গেলে আমাদের ওপর হামলা চালানো হয়। প্রাণ বাঁচাতে স্থানীয় বাসিন্দা শাহীন আকনের বাড়িতে আশ্রয় নেয় শরীফ। সেখানে গিয়েও হামলা করা হয়। শরীফকে উদ্ধার করে প্রথমে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশাল শের-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন।’ হিজলা থানার ওসি নুর আমিন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ রোববার দুপুর পর্যন্ত মামলা হয়নি। সন্দেহভাজনদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category