| ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১১ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি November 21, 2026, 1:15 am
Title :
নিরাপত্তা শঙ্কায় বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ সিলেটের জৈন্তাপুর উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরও একধাপ অগ্রগতি রোহিঙ্গা গণহত্যা মামলা মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায় আজ কিশোরগঞ্জে মাঠ পর্যায়ে এসডিজি কার্যক্রম বাস্তবায়ন ও স্থানীয়করণ ত্বরান্বিতকরণের লক্ষ্যে কর্মশালা তুরাগে ডিবির অভিযানে আটক আওয়ামী লীগ নেত্রী গোপালগঞ্জে ডাকসু নেতা মোসাদ্দেকের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর! আরও এগিয়েছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ বাতাসের গতিবেগ উঠছে ১১৭ কিলোমিটার পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপির বিক্ষোভ মিছিল বাগেরহাট জেলা বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়ায় নারী অফিস সহকারীকে শ্লীলতাহানি ও গণধর্ষণের হুমকি!

সিলেটের জৈন্তাপুর উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরও একধাপ অগ্রগতি

স্টাফ রিপোর্টার: মুক্তাদির আল সেলিম
  • Update Time : শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
  • 11 Time View
২৭

স্টাফ রিপোর্টার: মুক্তাদির আল সেলিম

  • সিলেটের জৈন্তাপুর উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরও একধাপ অগ্রগতি হয়েছে। গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় উপজেলার দুটি গুরুত্বপূর্ণ সড়ক মেরামত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জৈন্তাপুরের বাস্তবায়নাধীন প্রকল্প দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী।
প্রকল্প দুটির মধ্যে রয়েছে—সিলেট-তামাবিল মহাসড়ক (আরএইচডি) থেকে শুকাইনপুর পর্যন্ত ৭০০ মিটার সড়ক মেরামত এবং একই মহাসড়ক থেকে পার্কের সেনগ্রাম পর্যন্ত ১ হাজার ৯০৩ মিটার সড়ক মেরামত। সড়ক দুটি মেরামতের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার উন্নতি হবে বলে আশা করছেন স্থানীয়রা।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাকিব ও মুসলেম আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া অনুষ্ঠানে ৪ নং দরবস্ত ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতী দল এবং বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, ৪ নং দরবস্ত ইউনিয়ন জৈন্তাপুর উপজেলার অন্যতম কৃষিপ্রধান এলাকা। এখানকার সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে কৃষকদের উৎপাদিত ফসল ও কৃষিপণ্য সহজে পরিবহন এবং বাজারজাত করা সম্ভব হবে। এতে কৃষকদের সময় ও পরিবহন ব্যয় কমার পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতিও আরও গতিশীল হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে এলাকার সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে, যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category