| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি July 13, 2026, 3:04 am
Title :
রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহ সেটেলমেন্ট অফিসে কতিপয় কর্মকর্তার বিরুদ্বে দুর্নীতির অভিযোগ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে : ডিসি ময়মনসিংহ বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার আনোয়ারায় বন্যার পানিতে ভেসে এল অজ্ঞাত লাশ বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) রাজশাহীতে ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ দম্পতিসহ তিনজনের বিরুদ্ধে

ক্রয়কৃত জমি ভরাটে বাধা দেওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, মে ১১, ২০২৫
  • 170 Time View

নিজস্ব প্রতিবেদক।। ক্রয়কৃত জমি ভরাটে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নগরীর ২৮ নং ওয়ার্ড মহানগর সংলগ্ন ক্রয়কৃত জমিতে গতকাল শুক্রবার রাতে বালু ভরাটের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা সওকত হোসেনের বিরুদ্ধে। ভুক্তভোগী ক্রয়কৃত জমির মালিক ব্যবসায়ী মাসুম সংবাদকর্মীদের জানান, আমার ক্রয়কৃত জমিতে আমি প্লট নির্মানের উদ্দেশ্যে বালু ফালানোর কাজ শুরু করি।

বালু ফেলে আমরা চলে আসার পরে স্থানীয় বাসিন্দা সওকত হোসেনের লোকজন নিয়ে আমার ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা করে। উক্ত জায়গা তার নিজ জমি বলিয়া দাবি করে যাহা সম্পুর্ন ভিত্তিহীন এবং ঘটনাস্থলে সংবাদকর্মীরা গেলে তাদেরকে জানায়, আমি রাজনৈতিক ব্যক্তি মনজু, মাহফুজুর রহমান, জসিম খান, এর নাম ভাঙিয়ে জমি জবর দখল নেওয়ার চেষ্টা করি যা আদৌ সঠিক নয়। জমির সঠিক কাগজের বলে আমি কাজ শুরু করি।

সওকত হোসেন জানান, আমার বাপ-দাদার সম্পত্তি বিগত দিনে খান মামুনের লোক জবরদখল দিয়ে আমাদের জমির কাছে আসতে বাঁধা দেয়।এখন মনজু, জসিম খান, মাহফুজুর রহমান এর লোকজন নিয়ে এখন জমি দখল দিতে চায় কিন্তু আমার প্রাপ্য বুঝে নিতে চাই। বিএনপি নেতা মাহফুজুর রহমান জানান, রাজনৈতিক অংগনের কিছু ব্যাক্তির নিজ স্বার্থ হাসিলের জন্য আমাদের ফাসানোর চেষ্টা করছে।

বিএনপি নেতা জসিম খান জানান, আমাদের বিষয়ে সকল অভিযোগ বানোয়াট এবং ভিত্তিহীন। এ সকল অভিযোগ প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেবো। বিএনপি নেতা মশিউর রহমান মনজু জানান, এ বিষয় আমি কিছুই জানিনা। আমার সুনাম ক্ষুন্ন করার জন্য একটি কুচক্রী মহল সাংবাদিক ভাইদের কাছে আমার সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে যাহা সঠিক নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category