| ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি March 29, 2026, 11:58 am
Title :
জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রথমবারের মতো ইয়াংছা-কুমারী সড়কে ডাকাতির ঘটনা ছাড়া ঈদ টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে মনোনয়ন: প্রবাসে উত্থান,দেশে প্রত্যাশার কেন্দ্রবিন্দু মিজান খান বড়িয়া-নন্দপাড়া কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে’র জামাত অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের এখনো আগের কমিটি চলমান “রাজপথের সংগ্রামী তরুণ নেতৃত্ব সাদ্দাম হোসেন খান আপুর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লায়ন নুরুল ইসলাম খান (মাসুদ) স্বপ্নছোঁয়া যুব সংগঠন-এর উদ্যোগে ৫ম বারের মতো ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার! কলমের শক্তিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, মানবসেবায় নিবেদিত এক জীবন — ঈদুল ফিতরে অনুকরণীয় দৃষ্টান্ত! রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির

Reporter Name
  • Update Time : রবিবার, মে ৪, ২০২৫
  • 157 Time View

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দল বরিশাল সদর উপজেলার যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন মনির জামিনে মুক্তি পেয়েছেন।

আদালত জামিন আবেদন মঞ্জুর করলে রোববার (৪ মে) বিকেলে বরিশাল কেন্দ্রিয় কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি। কারাগারের গেটে বাস্তুহারা দল জেলা শাখার পক্ষ থেকে মনিরকে ফুলেল শুভেচ্ছা ও মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

সদর উপজেলা বাস্তুহারা দলের আহবায়ক মো. শাহ আলম বলেন, সাখাওয়াত হোসেন মনির বাস্তুহারা দলের পদধারী নেতা। কিন্তু তাকে একটি কুচক্রী মহল আওয়ামী লীগের কর্মী বলে প্রচার করে পুলিশ দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করিয়েছে। আমরা শুরু থেকেই ঘটনাটি জানিয়ে আসছিলাম। আদালত তার জামিন মঞ্জুর করায় আজ তিনি কারাগার থেকে বেড় হন। তাকে আমরা সকলে বরণ করে নিয়েছি। মনিরকে বলেছি, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকল নেতাকর্মী তোমার পাশে আছে। কোন চক্রান্তে জনাব তারেক রহমানের কর্মীদের দমিয়ে রাখা যাবে না।

বাস্তুহারা দল বরিশাল জেলা কমিটির আহবায়ক মিলন মুন্সী বলেন, আমরা অত্যান্ত আনন্দিত সাখাওয়াত হোসেন মনির জামিনে মুক্তি পেয়েছেন। আমাদের দলীয় নেতাকে হয়রানিকারীদের বিচার দাবী করছি।

মূলত তিনি একটি বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে গ্রেফতার করানো হয়েছিল।

উল্লেখ্য, ১৬ এপ্রিল নগরীর নতুন বাজার এলাকা থেকে মিথ্যা অভিযোগে সাখাওয়াত হোসেন মনিরকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তাকে বিএনপি নেতার দায়ের করা মামলায় কারাগারে পাঠায়। ১৯ দিনের কারাভোগের পর ৪ মে জামিন লাভ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category