| ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি August 27, 2026, 3:59 am
Title :
লক্ষীপুরে মসজিদের অজুখানায় সাংবাদিককে হামলা ও হত্যার হুমকি, আক্তার মেম্বারের অত্যাচারে মান্দারীবাসী অতিষ্ঠ” বাকেরগঞ্জে ‘ধরা ছোঁয়ার বাইরে’ আওয়ামী লীগের দোসর আলমগীর, গোপনে কার্যক্রম চালানোর অভিযোগ ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

বরিশালে সাংবাদিকের উপর হামলা: অপরাধী না হয়েও মামলার আসামি দুই ছাত্রদল নেতা

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ৩০, ২০২৫
  • 228 Time View

নিজস্ব প্রতিবেদক : বরিশাল আদালতের গেটে দুই সাংবাদিককে মারধর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনার মামলায় মহানগর ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক মাসুদ হাওলাদার মাসুমকে ও যুগ্ন সাধারণ সম্পাদক সাগর হোসাইন খানকে বিতর্কিত করার উদ্দেশ্যে ফাঁসানোর অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার দুপুরে এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন বরিশাল রিপোর্টার্স ইউনিটির খালিদ সাইফুল্লাহ বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা করেন। সেই মামলায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করা হয়েছে।

মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদ হাওলাদার মাসুম সংবাদকর্মীদের জানান, একটি কুচক্রি মহল আমাকে বিতর্কিত করার জন্য সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে আমাকে ফাঁসিয়েছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আদালত প্রাঙ্গণে সিসি ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃতপক্ষে যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। যদি আমি সিসিটিভি ফুটেজে থাকি বা কেহ আমাকে সেখানে উপস্থিত দেখে থাকেন তাহলে যেই শাস্তি দেয়া হবে আমি তা মাথা পেতে মেনে নিব। আমি ব্যক্তিগত ভাবে এই সাংবাদিক ভাইদেরকে চিনিনা বা কখনো দেখিনি।

ওসি মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে নগরীর কোর্ট কম্পাউন্ডের সামনে সাংবাদিকদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় যারা প্রকৃত অপরাধী তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। যদি নিরপরাধ কেহ আসামি হয় তদন্ত সাপেক্ষে তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে ছেড়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে বরিশাল আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনে সেখানে গেলে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীর নেতৃত্বে ২০-২৫ জন স্থানীয় দৈনিকের সাংবাদিক এন আমিন রাসেল ও মনিরুজ্জামানের ওপর অতর্কীত হামলা করে।

তাদের মারধর করাসহ, ক্যামেরা, দুটি মোবাইল ভাঙচুর করা এবং নগদ টাকা পয়সা লুটে নেয় হামলাকারীরা। পাশাপাশি আদালতের প্রধান গেটেই সাংবাদিকদের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে- মহানগর বিএনপি, জেলা বিএনপি (দক্ষিণ), বাংলাদেশ ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category